স্ট্রিম প্রতিবেদক

আগামী অর্থবছরের জন্য ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী, গবেষক ও অংশীজনদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে আগামী ১৫ মার্চের মধ্যে এসব প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) ও প্রধান বাজেট সমন্বয়কারী এসএম শামসুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব-স্ব বাজেট প্রস্তাব লিখিতভাবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে আগামী ১৫ মার্চের মধ্যে পাঠাতে হবে। একই সঙ্গে প্রস্তাবের একটি সফট কপি (NikoshBAN ফন্টে) ই-মেইলের (nbrbudget2026@gmail.com) মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডেও পাঠাতে হবে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উক্ত ই-মেইলের মাধ্যমে তাদের বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন। সব প্রস্তাবই এনবিআর অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এনবিআর জানায়, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নের লক্ষ্যে তারা বরাবরই সব পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের কাছ থেকে প্রস্তাব নেওয়া এবং আলোচনা করে আসছে। আসন্ন অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৬ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১৯ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১৯ ঘণ্টা আগে