স্ট্রিম প্রতিবেদক

আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্য পাওয়াকে সহজ করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির সব তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে। তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এনবিআর এখন থেকে নিয়মিত তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) এইচএস কোড (HS Code) ভিত্তিক আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে। সাইটটির ‘publication’ পোর্টালের ‘customs’ লিংকে ডিসেম্বর ২০২৫ মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধার তথ্য পাওয়া যাবে। এই বিবরণীতে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, আমদানি সংক্রান্ত এই তথ্য নিয়মিত প্রকাশের ফলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশ্লেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তুলনামূলক বাজারদর এবং মূল্যের ওঠানামা সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করা সহজ হবে। বাণিজ্য কাঠামো, আমদানি নির্ভরশীলতা এবং বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ মূল্যায়নে এটি সহায়ক হবে। এ ছাড়া রপ্তানিমুখী শিল্পের সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নেও এটি ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ অধিকতর কার্যকর হবে।
জাতীয় রাজস্ব বোর্ড আরও জানিয়েছে, ‘ট্রেড ফ্যাসিলিটেশন’-এর জন্য গৃহীত সকল উদ্যোগ চলমান রাখা হবে। এর পাশাপাশি বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিত প্রকাশ করা হবে। সকলের ব্যবহারের সুবিধার্থে ওয়েবসাইটে এই ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে