সংসদের প্রথম দিনঐকমত্যের উষ্ণতায় শুরু, স্লোগান–ওয়াকআউটে শেষজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
প্রথম অধিবেশনে সংসদে পাঁচ কমিটি গঠনত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গঠিত কমিটিগুলো হলো- সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি।
সংসদ যেন কারও চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়: বিরোধীদলীয় নেতাজাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে সংসদে মানুষের কল্যাণের জন্য আলোচনা না হয়ে চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় হয়েছে।
সংসদের ভিভিআইপি গ্যালারিতে ড. ইউনূসসহ আমন্ত্রিত অতিথিরাত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নিরপেক্ষতা বজায় রাখতে বিএনপির স্থায়ী কমিটি ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিনবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি নিজেই এই তথ্য জানান।
খালেদা জিয়া, আয়াতুল্লাহ খামেনি ও মনমোহন সিংসহ ৫৯ বিশিষ্ট ব্যক্তির স্মরণে সংসদে শোকপ্রস্তাবজাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৫৯ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছি: স্পিকার হাফিজ উদ্দিনপ্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকারের আসনে বসেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেন, “দেশে ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে।”
৫২ বছর আগের নজিরে ফিরল সংসদ, স্পিকারের আগে কেন সভাপতি নির্বাচন করতে হলোজাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার কিংবা ডেপুটি স্পিকার। নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন।
ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল নির্বাচিতত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রীদেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।”
দেশে আজ থেকে আবার সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রীদেশে আজ থেকে আবারও আকাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থানঅধিবেশন শুরুর আগেই সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।