স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।”
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের একটি উক্তি স্মরণ করেন। তিনি বলেন, “শহীদ জিয়া বলেছিলেন—জনগণই যদি রাজনৈতিক দল হয়, তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি।”
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য ও সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, “জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছি আমি।”
নিজের রাজনীতিকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের মূল লক্ষ্য।”
একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার এই লক্ষ্য অর্জনে তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের সমর্থন ও সহযোগিতা চান। একই সঙ্গে জাতীয় সংসদের সব দলের নির্বাচিত সংসদ সদস্যদেরও সমর্থন ও সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে