স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ৫৯ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই শোকপ্রস্তাব উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাবটি গৃহীত হয়।
শোকপ্রস্তাবে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ চৌধুরী, সংসদের সাবেক উপনেতা মতিয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা রোজী কবির এবং সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া দেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি নাদিম মোস্তফা, কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম, মোস্তফা মোহসীন মন্টু এবং আব্দুল মান্নান তালুকদারসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্য এবং ২৮ জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে এই শোকপ্রস্তাব গৃহীত হয়।
বেগম খালেদা জিয়ার স্মরণে
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাবে বলা হয়, স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কখনোই আপস করেননি এবং কোনো বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেননি। তাঁর দূরদর্শী ভূমিকার কারণেই দেশে বারবার স্বৈরাচারের পতন হয়েছে। শোকপ্রস্তাবে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। এর ফলে তাঁকে দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাসভবন থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয় এবং বিএনপি কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি ছিলেন দেশের ইতিহাসের অন্যতম স্মরণীয়, অনুকরণীয় এবং জনপ্রিয় নেত্রী।
আন্তর্জাতিক ব্যক্তিত্বদের স্মরণ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে স্মরণ করে শোকপ্রস্তাবে বলা হয়, তাঁর মৃত্যুতে ভারত একজন প্রথিতযশা রাজনীতিবিদ, স্বনামধন্য অর্থনীতিবিদ এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে। তাঁর শোকপ্রস্তাবের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে পরিবারের কাছে পাঠানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে বলা হয়, তিনি ইরানের বিপ্লবী বাহিনীকে একটি শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ব একজন বিচক্ষণ ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে হারাল। এছাড়া পোপ ফ্রান্সিসের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
অন্যান্য বিশিষ্টজন
সাবেক উপনেতা মতিয়া চৌধুরী সম্পর্কে শোকপ্রস্তাবে বলা হয়, তাঁর রাজনীতি শুরু হয়েছিল বামপন্থী আদর্শের মাধ্যমে। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আহতদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ষাটের দশকে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনেও তাঁর সাহসী ভূমিকা ছিল। সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ও কর্মের ওপর গুরুত্বারোপ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে