স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি নিজেই এই তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “নিরপেক্ষতার খাতিরে আমি বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি। আমি সব সংসদ সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি।”
জোহরের নামাজের বিরতির পর বেলা দেড়টার দিকে সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণকে ‘গণতন্ত্রের অতন্দ্র প্রহরী’ হিসেবে অভিহিত করেন এবং জাতীয় সংসদকে গণতন্ত্রের প্রতীক হিসেবে বর্ণনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও করেন।
স্পিকার বলেন, বিভিন্ন সময় দেশে স্বৈরশাসকের আগমন ঘটেছে, তবে এ দেশের জনগণ সব সময় তার বিরুদ্ধে লড়াই করেছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় দেওয়া হয়েছে। তিনি এই অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দেশের মানুষ বর্তমান সংসদের কার্যক্রম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন যে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই জাতীয় স্বার্থে একযোগে কাজ করবে। নিরপেক্ষতা বজায় রাখতেই তিনি দলীয় পদ ছেড়েছেন উল্লেখ করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে