স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকারের আসনের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণ ছিল। নির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টা থেকেই অধিবেশন কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
সংসদ সচিবালয় থেকে প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু, তারেক-কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি। এছাড়া প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা এবং ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু দ্বিতীয় সারিতে আসন গ্রহণ করেন।

অধিবেশনে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বাম পাশের গ্যালারিতে বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বিশেষ অতিথি হিসেবে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও দর্শক গ্যালারিতে দেখা যায়।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করলেন। অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা কার্যক্রমের সূচনা করেন। এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে