ইরান যুদ্ধ যেভাবে পুরো বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছেগত রোববার দুবাইয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি ডেটা সেন্টারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে আঘাত করেছিল। যুদ্ধের কারণে কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সম্ভবত ইতিহাসে এ
তেহরানের বিপর্যয়: চীনের দুঃস্বপ্নের শুরুইরানে মার্কিন হামলা চীনের জন্য এক মহাবিপর্যয়। বেইজিংয়ের পুরো মধ্যপ্রাচ্য নীতি এক মুহূর্তে ধসে পড়েছ। তেহরানের এই বিশৃঙ্খলার ধাক্কা চীনের জ্বালানি নিরাপত্তাকে চুরমার করে দিয়েছে, তাদের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বাজার ধসিয়ে দিয়েছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বিশাল প্রকল্পকে থামিয়ে দিয়েছে।
পাঁচ দিনে ঢাকা থেকে বাতিল হয়েছে ১৭৩টি ফ্লাইটইরানে হামলা ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার (৪ মার্চ) পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকটমধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং গ্যাসের দাম একলাফে ৩০ শতাংশ বেড়েছে।
যুদ্ধের নির্দেশনা মানছেন না প্রবাসীরা, বাড়ছে ঝুঁকিচলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে ৬০ লাখের বেশি বাংলাদেশি নানামুখী ঝুঁকিতে পড়েছেন। এই ঝুঁকি তারা নিজেরা বাড়িয়ে তুলছেন সংশ্লিষ্ট দেশগুলোর যুদ্ধপরিস্থিতির নির্দেশনা অমান্য করার মাধ্যমে।
খামেনিকে হত্যা সহজ হলেও ইরানের সরকার পতন এত সহজ নয়ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধ শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনির বাড়ি ও কার্যালয়ে বিমান হামলার মধ্য দিয়ে। হামলার সময় খামেনি তাঁর উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। এই আকস্মিক হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত: তেল ১০০ ডলার ছাড়ানোর শঙ্কামধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) কয়েক বছরের মধ্যে মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে।
ইরানের হামলায় এবার বাহরাইনে বাংলাদেশি নিহতমধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে মুহাররাক দ্বীপের সালমান শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
উপসাগরীয় দেশগুলো কি এবার যুদ্ধে জড়াতে যাচ্ছেইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন দোহা, দুবাই এবং মানামার আকাশসীমা ভেদ করে শহরগুলোতে আছড়ে পড়ল, তখন কেবল কাচ আর কংক্রিটের ভবনই চূর্ণ হয়নি, ভেঙে গেছে উপসাগরীয় দেশগুলোর বহু যত্নে গড়া স্থিতিশীলতার দুর্গ।
যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য, উদ্বিগ্ন প্রবাসীরাইরান-ইসরায়েল যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এসব ঘটনায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনাও ঘটছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত: বহুমুখী ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসীরাউত্তপ্ত মধ্যপ্রাচ্যে আবার শুরু হয়েছে সংঘাত। শনিবার ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরাইল। এরপর ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকামধ্যপ্রাচ্যের পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান।
সৌদি-কাতার-ইন্দোনেশিয়ায় রোজায় পণ্যের দাম কমে, আমাদের বাড়ে কেনরমজানে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়াটা এক প্রকার ‘নিয়ম’হয়ে দাঁড়ালেও বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশে চিত্রটি সম্পূর্ণ উল্টো। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে এ সময় নিত্যপণ্যের দাম কমানো হয় বা স্থিতিশীল রাখা হয়।
ইরানের লড়াই কি আরব বিশ্বেরও অস্তিত্বের লড়াইসুইজারল্যান্ডের দাভোসে তথাকথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের নথি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার এক সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার অঙ্গীকার হাজারো ইরাকিরযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা থেকে ইরানকে রক্ষা করতে ইরাকের দিয়ালা প্রদেশে প্রায় পাঁচ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন। এ সময় তারা ইরান ও ইরাক উভয় দেশকে রক্ষার শপথ নেন।
ট্রাম্পকে থামাল সৌদি-কাতার জোট, নেপথ্যে কীইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্কের কূটনৈতিক তৎপরতা। উপসাগরীয় মিত্ররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে হামলা হলে পুরো অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
খামেনির পতনের আন্দোলনের শুরু ৯৯-এ, শেষ কি ২৬-এগত ২৮ ডিসেম্বর জ্বালানি ভর্তুকি প্রত্যাহার ও অর্থনৈতিক সংকটের জেরে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বছরের শেষ সময়ে এসে সরকারের এই সিদ্ধান্ত যেন মানুষের ধৈর্যের বাঁধে শেষ আঘাত হানে। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম আর রিয়ালের দরপতনে সাধারণ মানুষ আগে থেকেই দিশেহারা ছিল।