স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা থেকে ইরানকে রক্ষা করতে ইরাকের দিয়ালা প্রদেশে প্রায় পাঁচ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন। এ সময় তারা ইরান ও ইরাক উভয় দেশকে রক্ষার শপথ নেন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন মতে, গতকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) ইরাকের দিয়ালা প্রদেশে প্রায় ৫ হাজার মানুষের এক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে তারা জানান, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই ইরাকের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সমর্থন দিতে প্রস্তুত তারা।
এই ঘোষণা এমন এক সময়ে এল যখন ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চললেও উত্তেজনা কমছে না। গত শুক্রবার ওয়াশিংটন ইরানের তেল রপ্তানি বন্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী ১৪টি জাহাজসহ ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।
ইরান-সমর্থিত বদর অর্গানাইজেশনের নেতা আম্মার আল-তামিমি জানান, এই স্বেচ্ছাসেবীরা কোনো নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্য নন, বরং তারা একটি রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবেন। মোট ৪ হাজার ৯৪৭ জন স্বেচ্ছাসেবীর নাম ও সাংগঠনিক কাঠামোর তালিকা দিয়ালা অপারেশন কমান্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া হুঁশিয়ারি দেন, ওয়াশিংটন যুদ্ধ চাইলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সব মার্কিন ঘাঁটি আক্রান্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে হুমকি দিয়েছিলেন, কোনো চুক্তি না হলে ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে।
উল্লেখ্য, ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাকের রাজনীতি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরানের শক্তিশালী প্রভাব রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে