স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) কয়েক বছরের মধ্যে মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে।
শুক্রবার ব্রেন্ট ক্রুড (আন্তর্জাতিক মানদণ্ড) ব্যারেলপ্রতি ছিল প্রায় ৭৩ ডলার। তবে যুদ্ধের প্রভাবে সোমবার শুরুতে এটি ঠেকে ৮২ দশমিক ৩৭ ডলারে, যা ১৩ শতাংশ বৃদ্ধি এবং ১৪ মাসের সর্বোচ্চ দর। যদিও শেষ পর্যন্ত দাম ৭৮-৮০ ডলারে স্থিতিশীল থেকেছে।
ইন্টারন্যাশনাল কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (আইসিআইএস) জ্বালানি বিশেষজ্ঞ অজয় পারমার বলেছেন, সংঘাতে জ্বালানি তেলের দামে বাড়লেও মূল প্রভাব ফেলেছে হরমুজ প্রণালী বন্ধ হওয়া। এটি দীর্ঘদিন অচল থাকলে দাম ১০০ ডলার ছাড়াতে পারে।
জ্বালানি বিষয়ের গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির অ্যালান গেল্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক তেলের প্রায় ১৫ শতাংশ এবং এলএনজির ২০ শতাংশ সরবরাহ ঝুঁকিতে পড়বে।
অন্যদিকে, র্যাপিডান এনার্জি গ্রুপের রবার্ট ম্যাকন্যালি সতর্ক করে বলেছেন, ‘দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।’ এমএসটি মার্কির সল কাভোনিক বলেছেন, পরিস্থিতি আরব তেল নিষেধাজ্ঞার চেয়েও গুরুতর হতে পারে। তেলের দাম তিন অঙ্কে এবং এলএনজি ২০২২ সালের রেকর্ড ছুঁতে পারে।
হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চলাচলের পথ। প্রতিদিন প্রায় ২০-২১ মিলিয়ন ব্যারেল তেল ও জ্বালানি পণ্য এবং বৈশ্বিক এলএনজির প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে যায়। বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বাজারে বড় ধরনের সরবরাহ ঝুঁকি তৈরি হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তারা কোনো জাহাজ পার হতে দেবে না। এর পরই আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো কভারেজ প্রত্যাহার করে, বড় তেল কোম্পানি ও ট্রেডাররা ট্যাংকার চলাচল স্থগিত করে।
অন্তত তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। যদিও সীমিত কিছু জাহাজ, মূলত ইরানি বা চীনের কয়েকটি চলাচল করছে।
সরবরাহ ঘাটতি নিরসনে গতকাল রোববার এক বৈঠকে ওপেক প্লাস আগাম প্রস্তুতি হিসেবে, আগামী এপ্রিলে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর অনুমোদন দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সরবরাহ ঘাটতির তুলনায় এই বাড়তি উৎপাদন খুবই সীমিত এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।
তথ্যসূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, মার্কেটস ডট বিজনেস

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২১ ঘণ্টা আগে