ইসরায়েলিরা কেন ফিলিস্তিনিদের জলপাইগাছ ও শস্য নষ্ট করছেঅধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা। তারা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ও তাদের গাছের ওপর আক্রমণ চালাচ্ছে।
যুদ্ধবিরতির মাঝেও কেন গাজায় ইসরায়েলের বিমান হামলা, ৪৬ শিশুসহ নিহত শতাধিকগাজায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে রক্তক্ষয়ী ২৪ ঘণ্টা পার করেছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিশু।
গাজা ‘অবাসযোগ্য মরুভূমি’তে পরিণত হতে পারে, হুঁশিয়ারি বিশেষজ্ঞদেরযুদ্ধবিরতির পরও গাজা এখনো ফিরে আসা বাসিন্দাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এলাকা হয়ে রয়েছে। ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ জীবনহানির পাশাপাশি পুনর্গঠনকেও বাধাগ্রস্ত করছে।
পশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশেরফিলিস্তিনের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের ওপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় খাদ্য সংকট এখনো ভয়াবহ: ডব্লিউএইচওগাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও সেখানে খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও )। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ইসরায়লকে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিলের অগ্রগতিইসরায়েলের পার্লামেন্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার সমান, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
ফিলিস্তিনি জলপাই চাষীদের উপর ইহুদী বসতিস্থাপনকারীদের হামলাফিলিস্তিনের পশ্চিম তীরের তুরমুস আয়ার কাছে একদল মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারী গত রবিবার ফিলিস্তিনি জলপাই চাষি ও তাঁদের সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা লাঠি ও পাথর দিয়ে আক্রমণ করে, তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং অন্য গাড়ির জানালা ভাঙচুর করে।
গাজায় কি যুদ্ধবিরতি ভেস্তে গেছেযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়, তার পর থেকে ইসরায়েল প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ২৩০ জনকে আহত করেছে। এই সময়টিতে দুই পক্ষের মধ্যে চলেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ।
গাজায় যুদ্ধবিরতি কেন ‘ভুয়া’যেকোনো যুদ্ধবিরতি সাধারণত তখনই টেকে যখন সংঘাতরত দুই পক্ষ সামরিকভাবে অচলাবস্থায় পৌঁছে যায়। অথবা যখন উভয় পক্ষের কাছে যুদ্ধ থামানো যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বেশি লাভজনক মনে হয়। কিন্তু গাজার বাস্তবতায় এর কোনোটিই প্রযোজ্য নয়। গত দুই বছরের ভয়াবহতা যুদ্ধ নয়, বরং গণহত্যা।
পশ্চিম তীরে এখনও যুদ্ধ কেনদশকের পর দশক ধরে চলা প্রতিদিনের সহিংসতা ও দমননীতি এখনও বন্ধ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দখলদার শক্তির নৃশংসতা আরও বেড়েছে। আজ পশ্চিম তীরে জীবন প্রায় অচল হয়ে পড়েছে।
গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ৩৫, যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের আশঙ্কাগাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলের কারাগারে 'ফিলিস্তিনি ম্যান্ডেলা': বারঘুতিকে নিয়ে এত ভীত কেন ইসরায়েলফিলিস্তিনের জনপ্রিয় কারাবন্দী নেতা মারওয়ান বারঘুতির পরিবার তার জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ইসরায়েলি কারারক্ষীদের হাতে বারঘুতি নির্মম প্রহারের শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এই আশঙ্কা আরও তীব্র হয়েছে। তাঁর ছেলে আরব বারঘুতি আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি সরকার বন্দীদের,
সেনাবাহিনী ছাড়াই গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলইসরায়েল গাজা থেকে ট্যাংক সরিয়ে নিয়েছে, যুদ্ধবিমানও অনেকটা নীরব। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়েছে।
পল্টি নিচ্ছেন ট্রাম্প, চুক্তি ভেঙে হামাসকে শেষ করার হুমকিনিজের করা যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের শান্তি পরিকল্পনা: গাজার জন্য স্বস্তি, নাকি নতুন ফাঁদট্রাম্পের প্রস্তাবগুলো যুদ্ধবিরতির পাশাপাশি গাজার ভবিষ্যৎকে আমূল পুনর্গঠনের প্রস্তাব। ট্রাম্প তাঁর প্রস্তাবকে অভিহিত করেছেন ‘একটি ঐতিহাসিক অগ্রগতি’ হিসেবে। তাঁর ভাষায়, ‘এই অগ্রগতি তিন হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারে।’
ভারত কীভাবে এবং কেন ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল১৯৩৮ সালে মহাত্মা গান্ধী লিখেছিলেন, ‘ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই ভূমি; ইহুদিদের সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো নৈতিক অধিকার নেই।’ সাত দশক পর, সেই একই ভূমিতে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আলিঙ্গন করে বলেছিলেন, ‘ইসরায়েল আমাদের সত্যিকারের বন্ধু।
ইতালিতে বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের ম্যাচ ঘিরে ফিলিস্তিনপন্থিদের সংঘর্ষইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে।