স্ট্রিম ডেস্ক

গাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ গাজায় তাদের দুই সেনা নিহত হওয়ার পর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, নতুন করে মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণা বর্তমান যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি পক্ষের দাবি, হামাস বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী নয়। সংগঠনটি বলছে, দক্ষিণ রাফাহ অঞ্চলে তাদের অবশিষ্ট ইউনিটগুলোর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, তাই ওই এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনার দায় তারা নিচ্ছে না।
গাজাবাসীর মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। গাজা নগরের বাসিন্দা পাঁচ সন্তানের জনক মাহমুদ হাশিম বলেন, ‘যুদ্ধ ফিরে আসলে এটা হবে এক দুঃস্বপ্ন।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
এরইমধ্যে ইসরায়েল হামাসের কাছে নিহত ২৮ বন্দির মৃতদেহ ফেরত চেয়েছে এবং জানিয়েছে, মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ইসরায়েলের পুরোনো কৌশল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্যই এসব বক্তব্য দিচ্ছেন। তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।’
নিদা ইব্রাহিম আরও বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকা এবং দুর্নীতির মামলায় রেহাই পাওয়ায় বেশি আগ্রহী। তিনি জানেন, জীবিত ২০ জন বন্দিকে ফেরত পেয়ে হামাস এখন দুর্বল অবস্থানে আছে। তাই অনেকেই আশঙ্কা করছেন, বন্দিদের ফেরত পাওয়ার পর নেতানিয়াহু আবারও হামলা শুরু করতে পারেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে