গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশর-কাতার-তুরস্ক-যুক্তরাষ্ট্রের সম্মিলিত বিবৃতিপ্রথমবার ইসরায়েল-ফিলিস্তিনের সমানাধিকার স্বীকার করল যুক্তরাষ্ট্রমিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। এতে তারা ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বিবৃতিটি প্রকাশিত হয় সোমবার, মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনের পর।
মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) মিশরের শার্ম আল-শেখ শহরে এক ঐতিহাসিক শান্তি সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কাতার, মিশর ও তুরস্কের নেতারাও এ অনুষ্ঠানে অংশ নেন। তারাও গ্যারান্টার হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।
মুক্তি পেয়ে ফিলিস্তিনিদের ভাষ্যকারাগার নয়, আমরা কসাইখানায় ছিলামযুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের বন্দী বিনিময় হচ্ছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হচ্ছে।
ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বানইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে হট্টগোল করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুক্তি পেলেন ৮৮ ফিলিস্তিনি বন্দীযুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে প্রথম ধাপে মুক্তি পেয়েছেন ৮৮ জন ফিলিস্তিনি। আগামী কয়েক দিনের মধ্যে মোট ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেরুজালেমে ট্রাম্প, পাচ্ছেন ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চলছে। এরইমধ্যে ৭ ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস। এই ঐতিহাসিক মুহূর্তে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলি ৭ জিম্মিকে হস্তান্তর করেছে হামাস, ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তির প্রস্তুতিগাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে সাত ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস। এদের সঙ্গে আরও ১৩ জনকে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে—যাদের অনেকেই দীর্ঘদিন ধরে বিনা বিচারে দেশটির কারাগারে আটক ছিল
জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস, রাত থেকেই অপেক্ষায় ইসরায়েলিরাগাজায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটাতে আজ (রোববার) এক ঐতিহাসিক মুহূর্তের দিকে তাকিয়ে আছে ইসরায়েল ও ফিলিস্তিন। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, আজ দুপুর নাগাদ (স্থানীয় সময়) হামাস মুক্তি দিতে যাচ্ছে তাদের হাতে থাকা শেষ ৪৮ জন জিম্মিকে।
যুদ্ধবিরতির পর কেমন আছে গাজাগাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে ১১ অক্টোবর থেকে। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া টানা ২৪ মাসের সংঘাত আপাতত থেমেছে। এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ।
আজ অমিতাভ বচ্চনের জন্মদিনঅমিতাভ ছিলেন আমাদের প্রজন্মের ফিলিস্তিনিদের নায়ক১৯৪৮ সালের আল-নাকবার পর শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এবং বড় হওয়া লাখ লাখ ফিলিস্তিনির মতো, আমার জীবনের কাহিনীতেও সংগ্রাম আর টিকে থাকার কয়েকটি অধ্যায় আছে। আমাদের প্রজন্ম একভাবে সৌভাগ্যবান ছিল। ফিলিস্তিনের সেই হারানো গ্রামগুলোতে যারা থাকত, তাদের গল্প শুনে বড় হয়েছি আমরা। তারা নিজের গ্রামের প্রতিটি গাছ, প্
গাজা যুদ্ধের ‘অবসান’: হার-জিত কার কতটা‘তুফান আল-আকসা’ নামে যে অভিযান হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর চালিয়েছিল তারপর দুই বছর কেটে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো সেই অভিযানের পরে টানা দুই বছর ধরে গাজায় নির্মূল যুদ্ধ চালিয়েছে ইসরায়েল।
শহিদুল আলমের মুক্তিতে কেন তুরস্কের সহায়তা নিল বাংলাদেশখ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মুক্তি সম্ভব হয় বাংলাদেশের দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক।
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কেইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
ট্রাম্প কীভাবে গাজা যুদ্ধবিরতিতে সফল হলেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভা ১০ অক্টোবর প্রথম ধাপের শান্তি পরিকল্পনা অনুমোদন করে। এতে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সাফল্য গাজা যুদ্ধের প্রথম বড় ধরনের উত্তেজনা প্রশমনের দৃষ্টান্ত তৈরি করেছে।
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলগাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় নির্ধারিত লাইন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর পরপরই উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোকে উত্তরের দিকে ফিরতে দেখা গেছে।
তুরস্কের সহায়তায় শহিদুল আলমের মুক্তির উদ্যোগ নিচ্ছে সরকারইসরায়েলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের মুক্তির জন্য তুরস্কের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাত দিয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়গাজায় যুদ্ধ অবসানে হামাস ও ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বলছে, যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ। গাজায় চলমান এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে যাঁরা এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে ভূমিকা রাখছেন, বাংলাদেশ তাঁদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।