স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে থাকা দাঙ্গাবিরোধী পুলিশের ওপর পটকা ছোড়া হর্য়। পাল্টা আক্রমণ হিসেবে পুলিশ জলকামান ও কাঁদান গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইয়ের এক সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষ আরেক সাংবাদিকও আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শহরটির মেয়র আলবেট্রো ফেলিস ডি টনি বলেছেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। বিক্ষোভ শেষে রাস্তায় যে সহিংসতা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলের সঙ্গে ম্যাচটি ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। ওই সময় বিক্ষোভকারীরা ১৮ মিটার (৬০ ফুট) লম্বা ফিলিস্তিনি পতাকা এবং একটি লাল ব্যানার নিয়ে হাজির হয়। তারা স্লোগান দেয় ‘ইসরায়েলকে লাল কার্ড দেখাও’। তারা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একটি ধাতব মূর্তির এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লাল কার্ড রেখেছিল।
প্যালেস্টাইন—উদিন কমিটির সংগঠকরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই দল ফিলিস্তিনি ভূখণ্ড ‘দখলের নীতি’ সমর্থন করে।
শেষ পর্যনত ম্যাচে ৩-০ গোলে ইসরায়েকে হারিয়েছে ইতালি। এতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেল ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে