স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের ওপর তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় খসড়া বিল অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনা, বিশেষ করে রেজ্যুলেশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই বলে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা চলতি বছরের ২২ অক্টোবর জারি করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা মতামতকেও স্বাগত জানায়। যেটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাকে স্পষ্ট করেছে—বিশেষ করে যুদ্ধের অস্ত্র হিসেবে সাধারণ মানুষের অনাহারকে ব্যবহার নিষিদ্ধের বিষয়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের প্রতি বাংলাদেশ অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে—এই অধিকারের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইসরায়েলি আইনপ্রণেতারা অধিকৃত পশ্চিম তীরকে (ইসরায়েলের সঙ্গে) সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণসংক্রান্ত দুটি বিল সামনে এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে বিলটি ২৫-২৪ ভোটে পাস হয়। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে