যুক্তরাষ্ট্র কি একাই হরমুজ প্রণালি খোলা রাখতে পারবেযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও হরমুজ প্রণালি এখনো কার্যত অচল। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে যায়। কিন্তু ইরান সরাসরি প্রচলিত অবরোধ না দিয়েও এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
জ্বালানি সংকটে পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিলচলমান উপসাগরীয় তেল সংকট ও সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে ২৩ মার্চ ‘পাকিস্তান দিবস’-এর কুচকাওয়াজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা বাতিল করেছে দেশটির সরকার।
ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন: ববি হাজ্জাজঈদকে ঘিরে জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি বুধবার সরকারি ছুটি শ্রীলঙ্কায়জ্বালানি সাশ্রয়ের জন্য প্রতি বুধবার সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শ্রীলংকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ এখন থেকে শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি থাকবে তিন দিন।
জ্বালানি সংকট: রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধজ্বালানি তেল সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে এশিয়া : এক অপ্রত্যাশিত যুদ্ধের মাশুলইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২৮ ফেব্রুয়ারির হামলা কেবল মধ্যপ্রাচ্যেই আগুন জ্বালায়নি। এর ভয়াবহ ধাক্কা হরমুজ প্রণালি থেকে শুরু করে জাপান সাগর পর্যন্ত পুরো এশিয়া জুড়ে অনুভূত হচ্ছে। এই সংঘাত এশিয়ার আঞ্চলিক জ্বালানি ব্যবস্থার ভঙ্গুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি নিরাপত্তায় ৪-৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে আইনি নোটিশমধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) সম্ভাব্য বিঘ্ন ঘটার ঝুঁকি থেকে দেশের অর্থনীতি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা রক্ষায় সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট, বোরোর সেচ কার্যক্রমে বিঘ্নচুয়াডাঙ্গার বিভিন্ন পাম্পে ডিজেলের সংকট দেখা দেওয়ায় চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত পানি না পেলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
গোলটেবিলে বক্তারাবাণিজ্যিকীকরণ নয়, সেবায় রূপান্তর করতে হবে বিদ্যুৎ-জ্বালানি খাতকেদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিকীকরণের বৃত্ত থেকে বের করে জনসেবামুখী কাঠামোয় ফিরিয়ে আনা, আমদানিনির্ভরতা কমানো এবং সাশ্রয়ী ও জবাবদিহিমূলক নীতি প্রণয়নের দাবি উঠেছে। আর বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাকে কেবল উৎপাদন ক্ষমতার প্রশ্ন হিসেবে না দেখে ভোক্তার অধিকার, ন্যায্যমূল্য ও সুশাসনের প্রশ্ন হিসেবে
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে ক্যাবের ১৩ দফাবিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ১৩ দফা দাবি জানিয়েছে। ক্যাব ও ঢাকা স্ট্রিমের যৌথ আয়োজনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট: ক্যাবের ১৩ দফা ও ন প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।
নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে: ফাহমিদা খাতুনজ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আমদানির উৎস বহুমুখী করতে হবে। পাশাপাশি বাংলাদেশকে দ্রুত নবায়নযোগ্য যোগ্য জ্বালানির দিকে যেতে হবে বলে পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে ঢাকা স্ট্রিমে গোলটেবিল বৈঠক শুরুবিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ও ঢাকা স্ট্রিমের যৌথ আয়োজনে গোলটেবিল আলোচনা শুরু হয়েছে।
জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে কারখানা, উৎপাদনেও ধীরগতিমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের শঙ্কায় শুরু হয়েছে রেশনিং। বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়ায় শিল্পসহ অন্যান্য খাতে কমেছে গ্যাস সরবরাহ। তবে লোডশেডিং বেড়েছে। এতে আগে থেকেই গ্যাস-বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা শিল্পখাত নিয়ে ‘কপালে চিন্তার ভাঁজ’ পড়েছে ব্যবসায়ীদের।
বোরো মৌসুমে সেচে জ্বালানি নিয়ে কৃষকের আতঙ্ক, ‘সংকট নেই’ বলছে সরকারদেশের মোট উৎপাদিত ধানের ৫৫ শতাংশই আসে বোরো থেকে। আর এই সেচনির্ভর ফসলটির ৬০ শতাংশই টিকে আছে ডিজেলচালিত সেচপাম্পের ওপর। সম্প্রতি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে গত ২ মার্চ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।
জ্বালানিখাতে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূতজ্বালানিসংকট মোকাবিলায় এই খাতে বিনিয়োগ করতে চীনকে বাংলাদেশ উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
উদ্বেগ-উৎকণ্ঠা থেকে জ্বালানি সংকট: প্রতিমন্ত্রীউদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে।
বাংলাদেশকে জ্বালানি তেল দিতে চায় চীন-ভারতজ্বালানি তেল সরবরাহে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। দেশ দুটির রাষ্ট্রদূতরা অর্থ এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পর এই আগ্রহ প্রকাশ করে।