স্ট্রিম প্রতিবেদক

উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে একটি সংকট চলছে। এটি দীর্ঘায়িত হলে বৈশ্বিক সংকটে পরিণত হবে। তবে এই সংকট উত্তরণের পথ আসলে এককভাবে কোনো দেশের পক্ষে খুঁজে বের করা কঠিন। সম্মিলিতভাবেই এই সংকট উত্তরণের পথ খুঁজতে হবে।’
নির্বাচিত সরকার হিসেবে বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা বারবার বলেছি, বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। যদিও সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। আপনারা গণমাধ্যমকর্মীরাই কিন্তু সেটি স্পষ্ট করেছেন। আমাদের স্বাভাবিক চাহিদার চেয়ে গত সপ্তাহের পাঁচ দিন দুই থেকে তিন গুণ জ্বালানি সরবরাহ করেও আমরা মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি।
তিনি আরও বলেন, ‘এখন আগের সপ্তাহে যেহেতু দুই থেকে তিন গুণ জ্বালানি সরবরাহ করা হয়েছে, স্বাভাবিকভাবেই এই জ্বালানি কারো না কারো কাছে রয়ে গেছে—সেটিকে বিবেচনায় নিয়ে গত বছরের এই সময়ে স্বাভাবিক চাহিদার থেকে আমরা কিছু রেশনিং করবার চেষ্টা করেছি।’
এই অস্বাভাবিক চাহিদার কোনো যৌক্তিক কারণ ছিল না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উদ্বেগ-উৎকণ্ঠা থেকে এই ‘প্যানিক বায়িং’ হতে পারে। আমরা এটি স্বাভাবিকভাবেই দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করেছি।
উদ্বেগের মাত্রা বোঝাতে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পেট্রোল পাম্পের লাইনটা মূলত হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট ভেহিকেলের। এই সব গাড়ির মূল চাহিদা অকটেন ও পেট্রোল। কিন্তু অকটেন-পেট্রোল তো কার্যত পুরোটাই বাংলাদেশে পরিশোধন করা হয়।
তিনি আরও বলেন, আমরা আমদানি নির্ভর মূলত ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য। কিন্তু পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন হচ্ছে মোটরবাইক ও প্রাইভেট ভেহিকেলের। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে এই সংকটটা তৈরি হয়েছে।
জ্বালানি সংকট তৈরি অথবা দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল দুটি জাহাজ আসার কথা ছিল, গড়ে ৩০ হাজার টন জ্বালানি নিয়ে। একটি এসেছে। আর একটি বহির্নোঙরে পৌঁছেছে। ১২ তারিখে আরেকটি জাহাজ আসছে। সেহেতু দায়িত্ব নিয়ে বলছি– জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতে কোনো সংকট ছিল না, এই মুহূর্তেও নেই।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে