নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে: ফাহমিদা খাতুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

গোলটেবিল আলোচনার বক্তব্য দেন ফাহমিদা খাতুন। স্ট্রিম ছবি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আমদানির উৎস বহুমুখী করতে হবে। পাশাপাশি বাংলাদেশকে দ্রুত নবায়নযোগ্য যোগ্য জ্বালানির দিকে যেতে হবে বলে পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন।

আজ শনিবার (১৪ মার্চ) এক গোলটেবিল আলোচনায় তিনি সরকারকে এই পরামর্শ দেন। ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট: ক্যাবের ১৩ দফা ও জনপ্রত্যাশা’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে নতুন সময়ের গণমাধ্যম ঢাকা স্ট্রিম। রাজধানীর পান্থপথে ঢাকা স্ট্রিম কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ফাহমিদা খাতুন আরও বলেন, ‘বিদ্যুৎ সংকটা মোকাবিলায় এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের চেয়ে বরং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সহজ করার ওপর জোর দিতে হবে। কারণ বিদ্যুৎ উৎপাদনের আমরা ইতোমধ্যে অতিরিক্ত সক্ষমতায় চলে গিয়েছি। ফলে এখন আর উৎপাদনে জোর দেওয়ার দরকার নেই।’

তিনি বলেন, ‘সরকারের বাজেটেও জ্বালানি খাতের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ থাকতে হবে। এতে ধীরে ধীরে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি উৎসের ওপর নির্ভরতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার দিকনির্দেশনা থাকতে হবে। নতুন করে দেশীয় গ্যাস খনি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে এবং সরঞ্জাম আমদানিতে শুল্ক কমাতে হবে।

সম্পর্কিত