স্ট্রিম প্রতিবেদক

জ্বালানিসংকট মোকাবিলায় এই খাতে বিনিয়োগ করতে চীনকে বাংলাদেশ উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।
জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশ কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিনিয়োগের কথা বলেছে। যেমন তাপবিদ্যুৎ, অথবা জ্বালানি, সৌর উন্নয়ন এবং ছাদভিত্তিক (রুফটপ) প্রকল্প।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, ‘আমি আত্মবিশ্বাসী যে এই নতুন সরকার এসব খাতে উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা চীনের সঙ্গে সহযোগিতায় আরও আগ্রহী। তাই আমি নিশ্চিত যে চীন-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এই খাতটি উচ্চ অগ্রাধিকার পাবে। এটি চীন ও বাংলাদেশের মানুষের জন্য আরও বেশি উপকার বয়ে আনবে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমরা আলোচনা করছি। আমরা বিভিন্ন উপায় খুঁজে দেখছি। কিছু নির্দিষ্ট অনুরোধ রয়েছে, তাই আমরা দেখব কীভাবে একসঙ্গে কাজ করা যায়। তবে আমি এখন বিস্তারিত বলার অবস্থানে নেই।’
তিনি বলেন, ‘জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ, খুবই গঠনমূলক ছিল। আমরা জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছি। কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যেগুলো নির্মাণাধীন আছে এবং আমরা আলোচনা করছি কীভাবে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী করা যায়।’
‘উভয় পক্ষ থেকেই বর্তমান যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা হচ্ছি, তা বিবেচনায় রেখে কীভাবে সহযোগিতা সম্প্রসারণ করা যায়—সে বিষয়ে কিছু প্রস্তাব রয়েছে। তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ সমঝোতায়ও পৌঁছেছি এবং আমরা দেখব, কোন উপায়ে জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে আরও ভালো পদ্ধতি তৈরি করা যায়,’ যোগ করেন ইয়াও ওয়েন।
জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ কি কোনো দাবি করেছে—জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমরা জ্বালানি খাতে চীনের বিনিয়োগ—বিশেষ করে সবুজ জ্বালানি, সৌর শক্তি—এই ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়টি উত্থাপন করেছি। তারা কিছু পাইপলাইন প্রকল্পের কথাও উল্লেখ করেছে। আর অবশ্যই, আমরা মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার কারণে যে সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা নিয়েও আলোচনা করেছি। তাই আমরা আলোচনা করছি কীভাবে একসঙ্গে কাজ করে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে