স্ট্রিম ডেস্ক

জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। দেশ দুটির রাষ্ট্রদূতরা অর্থ এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পর এই আগ্রহ প্রকাশ করে। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।
আজ সোমবার (৯ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন।
সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং জ্বালানি সহযোগিতায় চীন আগ্রহী।
চীনের রাষ্ট্রদূতের বৈঠকের আগে একই দিন ভারতীয় রাষ্ট্রদূত জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জ্বালানি সরবরাহ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। চলতি বছর এ পর্যন্ত চুক্তিটির আওতায় ৫ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল পাওয়ার বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া, চুক্তির আওতায় ঐচ্ছিক ৬০ হাজার টন কোটা থেকেও সরবরাহ পেতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২০ ঘণ্টা আগে