‘রাত যেন দিন হয়ে গিয়েছিল’—প্রত্যক্ষদর্শীদের মুখে ইরানে হামলার বর্ণনাইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল রোববার (৮ মার্চ) রাতভর ইরানের তেলের ডিপোগুলোতে হামলা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দিয়েছেন সেই হামলার ভয়াবহ বর্ণনা।
ড্রোন ঠেকাতে নাকানি-চুবানির কথা স্বীকার ইসরায়েলেরলেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ড্রোন প্রতিহত করতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বিষয়টি স্বীকার করে বলছে, এসব ড্রোন ভূপাতিত করার সাফল্যের হার খুবই কম।
লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউআন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) যাচাই করা ছবিতে দেখা গেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। আলজাজিরা সোমবার (৯ মার্চ) এই দিয়েছে।
আবারও তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপআবারও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত একা নেবেন না ট্রাম্পনিজেদের মধ্যে আলোচনা করেই ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গত ৯ দিন ধরে যুদ্ধ চলছে।
ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে তুরস্ক?দক্ষিণ তুরস্কের আদানা শহরের কাছে অবস্থিত নিজেদের কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজেদের নাগরিকদের ‘দক্ষিণ-পূর্ব তুরস্ক’ ছেড়ে যেতেও বলেছে আঙ্কারায় থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস।
সর্বোচ্চ নেতার প্রতি সবার পূর্ণ সমর্থন আছে: ইসমাইল বাঘাইইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের শাসনব্যবস্থার ভেতরে কোনো ধরনের বিভাজন বা মতপার্থক্য নেই। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের সব অংশ নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ৯ম দিনে যা যা ঘটলইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নবম দিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা রাজধানী তেহরান এবং দক্ষিণ-পশ্চিমের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বিশ্ববাজারে অস্থিরতা, ঝুঁকিতে বাংলাদেশওযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তেলের বাজার, শেয়ারবাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব স্পষ্ট হচ্ছে।
তেহরানের বিপর্যয়: চীনের দুঃস্বপ্নের শুরুইরানে মার্কিন হামলা চীনের জন্য এক মহাবিপর্যয়। বেইজিংয়ের পুরো মধ্যপ্রাচ্য নীতি এক মুহূর্তে ধসে পড়েছ। তেহরানের এই বিশৃঙ্খলার ধাক্কা চীনের জ্বালানি নিরাপত্তাকে চুরমার করে দিয়েছে, তাদের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বাজার ধসিয়ে দিয়েছে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো বিশাল প্রকল্পকে থামিয়ে দিয়েছে।
মার্কিন টর্পেডোর আঘাতে ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা অব্যাহত রেখেছে। সঙ্গে তেহরানের মিত্র লেবাননেও হামলা চালাচ্ছে। প্রতিরোধ হিসেবে ইরান ইসরায়েল ছাড়াও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের খবর বাংলা স্ট্রিম লাইভে...
লেবাননের ভূখণ্ড দখলের নির্দেশ নেতানিয়াহুরইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ভেতরে প্রবেশ করে আরও ভূমি ‘দখল’ (সিজ) করতে তাদের বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প কেন এক অনন্ত যুদ্ধের ঝুঁকি নিলেন?মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন ইরানে হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন? তার ব্যাখ্যা ছিল খুবই সাধারণ। তিনি বলেছেন, হামলা চালানোর জন্য এটাই ছিল আমাদের শেষ ও সেরা সুযোগ। যারা ট্রাম্পের মানসিকতা সম্পর্কে অবগত, তারা জানেন যে তিনি দীর্ঘমেয়াদি কোনো সুনির্দিষ্ট কৌশল মেনে চলেন না।
যুদ্ধের নির্দেশনা মানছেন না প্রবাসীরা, বাড়ছে ঝুঁকিচলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে ৬০ লাখের বেশি বাংলাদেশি নানামুখী ঝুঁকিতে পড়েছেন। এই ঝুঁকি তারা নিজেরা বাড়িয়ে তুলছেন সংশ্লিষ্ট দেশগুলোর যুদ্ধপরিস্থিতির নির্দেশনা অমান্য করার মাধ্যমে।
খামেনির মৃত্যু: হরমুজ প্রণালী থেকে ওয়াশিংটন, কাঁপছে বিশ্ব অর্থনীতি ও রাজনীতি২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি এক বিধ্বংসী যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেহাবসান কেবল একটি রাষ্ট্রের শীর্ষ নেতার মৃত্যু নয়, বরং এটি সমসাময়িক ভূ-রাজনীতির ইতিহাসে এক প্রলয়ঙ্কারী মোড়।
খামেনির উত্থান-পতনরোববার (১ মার্চ) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয় বলে তথ্য দেয় বিবিসি ও সিএনএন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনসিআইএ খামেনির অবস্থান যেভাবে খুঁজে পেয়েছেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা তথ্য আদান–প্রদান করেছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এ বিষয়ে জানান।