স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ভেতরে প্রবেশ করে আরও ভূমি ‘দখল’ (সিজ) করতে তাদের বাহিনীকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় কাৎজ এই নির্দেশ দেন। ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে লেবাননের দক্ষিণ অংশে তাদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে রাতভর হামলা ও অভিযান চালিয়েছে।
লেবানন সরকারের দেওয়া তথ্যমতে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং ১৫৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার ফলে বিশাল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দখলদার বাহিনী তাদের এই আক্রমণকে ‘সীমান্ত রক্ষা’র দোহাই দিলেও বাস্তবে এটি আসলে স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি আগ্রাসন।
লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, ইসরায়েলি স্থলসেনারা ইতিমধ্যে লেবাননের ভূখণ্ডের কয়েকশ মিটার ভেতরে ঢুকে পড়েছে। সরাসরি সংঘাত এড়াতে লেবাননের নিয়মিত সেনাবাহিনী সীমান্ত এলাকা থেকে পিছিয়ে গিয়ে উত্তর দিকে পুনরায় অবস্থান নিয়েছে। অন্যদিকে, এর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কিছু পাল্টা রকেট হামলা করেছে হিজবুল্লাহ।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে লেবাননের ভেতরে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরির নামে স্থায়ীভাবে ভূমি দখলের পাঁয়তারা করছে। ইসরায়েলের এই অব্যাহত বোমাবর্ষণ ও স্থল অভিযানের ফলে পুরো অঞ্চল ভয়াবহ মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে