স্ট্রিম ডেস্ক

দক্ষিণ তুরস্কের আদানা শহরের কাছে অবস্থিত নিজেদের কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজেদের নাগরিকদের ‘দক্ষিণ-পূর্ব তুরস্ক’ ছেড়ে যেতেও বলেছে আঙ্কারায় থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস।
আজ সোমবার (৯ মার্চ) ইরান ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা নিয়ে লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, ‘আজ (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।’
এছাড়া, পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই চলে যাওয়ার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।
এর আগে গত বুধবার ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটো বাহিনী আটকে দেয়, যার জেরে আঙ্কারা কঠোর সতর্কবার্তা জারি করে। এরপর থেকে ন্যাটো জানিয়েছে, ইরান আঞ্চলিক হামলা জোরদার করায় তারা ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ শক্তিশালী করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে তুরস্কের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে।
এদিকে, স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানিয়েছেন, ইনসার্লিক ঘাঁটিতে মোতায়েন স্পেনীয় সেনারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারির সাহায্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও সতর্কসংকেত দিয়েছিলেন। তবে তারা নিজেরা এটি ভূপাতিত করেননি।
উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। এখন পর্যন্ত তুরস্ক সরাসরি আক্রান্ত হয়নি, যদিও দেশটির বেশ কয়েকটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে।
আদানা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত ইনসার্লিক বিমান ঘাঁটি একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা। ঘাঁটিতে কয়েক দশক মার্কিন সেনারা অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে