স্ট্রিম ডেস্ক

আবারও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
আজ সোমবার (৯ মার্চ) ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তবে ক্ষেপণাস্ত্রটি কারা ছুড়েছে তা উল্লেখ করেননি তিনি।
অ্যালিসন হার্ট এক্সে লিখেন, ন্যাটো আবারও তুরস্কের দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। যেকোনো হুমকি থেকে সব মিত্র দেশকে রক্ষা করতে ন্যাটো সব সময় প্রস্তুত।
এর আগে, গত বুধবার (৪ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা বাহিনী তুরস্কের দিকে অগ্রসর হওয়া একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইরাক ও সিরিয়ার ভূখণ্ড অতিক্রম করার পর তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি আটকানো হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইন্টারসেপ্টরের মাধ্যমে মাঝ আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের একটি টুকরো হাতাই প্রদেশের ডর্টিওল জেলায় পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি সরাসরি অস্বীকার করে ইরান বলেছে, কিছু ঘটনা ‘উদ্দেশ্যমূলকভাবে সাজানো’ হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে