স্ট্রিম প্রতিবেদক

সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলকে দেশের ‘কৃষি রাজধানীতে’ পরিণত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে উত্তরবঙ্গকে বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত করা হবে। কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় এবং মধ্যস্বত্বভোগীরা যাতে লভ্যাংশ লুটে নিতে না পারে, সে জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হবে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘দেশে ফসলের উৎপাদন তিনগুণ বাড়লেও কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। আমরা ক্ষমতায় গেলে ফলের পচন রোধে জায়গায় জায়গায় হিমাগার গড়ে তুলব। ফলে কৃষকদের আর তড়িঘড়ি করে কম দামে ফসল বিক্রি করতে হবে না। বাংলাদেশ সারা বছর টাটকা পুষ্টি ও ফলমূল পাবে।’
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের আশ্বাস দেন তিনি।
ডা. শফিকুর আরও বলেন, ‘আমরা কাউকে বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না, আমরা তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। আমাদের পরিকল্পনা হলো, চাকরিতে প্রবেশের আগপর্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রশিক্ষণে একজন ছাত্র-ছাত্রীর পেছনে মাসে সরকারি কোষাগার থেকে ১০ হাজার টাকা ব্যয় করা হবে।’
জনসভায় ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ঠাকুরগাঁও-১ আসনে দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আব্দুল হাকিম ও ঠাকুরগাঁও-৩ আসনে মিজানুর রহমানের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে তাঁদের বিজয়ী করার আহ্বান জানান ডা. শফিকুর।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৩ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৪ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে