স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরে থাকা গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার বদরখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে। স্থানীয় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুতুবদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলমগীর ফরিদ গাড়ির বহর নিয়ে মহেশখালী ফিরছিলেন। পথে গাড়িবহরটি বদরখালীর আহমেদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরে থাকা তৃতীয় গাড়িটি শিশু ওয়ালিদকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্য আলমগীর ফরিদকে তাঁর সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে নয়, বহরে থাকা অন্য একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
ঘটনার কিছুক্ষণ পর আলমগীর ফরিদ নিরাপদে তাঁর গন্তব্যে পৌঁছেছেন বলে জানা গেছে। মুঠোফোনে তিনি জানান, ‘আমার গাড়ির সাথে দুর্ঘটনা হয়নি। অন্য একটি গাড়ির সাথে হয়েছে। আমি ঠিক আছি।’
গত ১২ ফেব্রুয়ারি কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আলমগীর ফরিদ তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে