দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজদের সন্ধানে চলছে তৃতীয় দিনের অভিযানরাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক ইটভাটা শ্রমিকের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
দৌলতদিয়ায় বাসডুবিনিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশরাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন তিন আইনজীবী।
বাস কেন নদীতে পড়ে যায়?বাংলায় আমরা বলি সড়ক দুর্ঘটনা। ইংরেজিতে সেটিকে লেখা হয় ‘রোড ক্র্যাশ’। ক্র্যাশের বাংলা দুর্ঘটনা হয় না। উপযুক্ত বাংলা পাওয়া যায় না বলেই হয়তো দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়। কিন্তু আপনি যখন কোনো ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করবেন বা মেনে নেবেন, তখন সেখানে কাউকে দায়ী করা যায় না। মনে হয় সেখানে কারও দায় নেই।
পদ্মায় যাত্রীবাহী বাসসকাল থেকে উদ্ধার ৩ মরদেহ, নিহত বেড়ে ২৬রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পদ্মা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে আজ ভোর ৫টা পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
পদ্মার পাড়ে ২৩ মরদেহ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা, রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মী ও মানিকগঞ্জের ডুবুরি দলসহ অন্যান্যরা উদ্ধারকাজ শেষ করেছে।
মৃত্যু বেড়ে ১৮তোলা হলো ডুবে যাওয়া বাস, ভেতরে ১৬ মরদেহজেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানিয়েছেন, বাসের ভেতর থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মৃত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
দৌলতদিয়া ঘাটে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মায়, দুই লাশ উদ্ধাররাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে একটি বাস। বুধবার বিকেল ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। সৌহার্দ্য পরিবহনের বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।
ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা নিরুৎসাহিত করা প্রয়োজনবলা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামে ফিরে যাওয়াটা আমাদের সমাজে এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের বড় শহরগুলোয়ও যারা কাজের তাগিদে বসবাস করেন, ঈদ এলেই তারা রওনা হন গ্রামের বাড়ির পথে। মূলত উদ্দেশ্য থাকে প্রিয়জন, নিকটাত্মীয় এবং গ্রামের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।
রেল দুর্ঘটনায় ‘বলির পাঁঠা’ নিচের সারির কর্মীরারেল দুর্ঘটনার পর তদন্ত হয়। শাস্তিও পান অনেকে। তবে অভিযোগ উঠেছে, শাস্তির আওতায় আসেন কেবলই নিচের সারির কর্মীরা। ধরা-ছোঁয়ার বাইরে থেকে যান কর্মকর্তারা। ফলে রেল নিরাপত্তা ব্যবস্থাপনায় আসে না কোনো পরিবর্তন।
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জামালপুরে ড্রাম সেতু: দীর্ঘদিন হয়নি সংস্কার, ছিল ঝুঁকিপূর্ণজামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর যে ভাসমান সেতুতে দুর্ঘটনায় ৫ শিশু মারা গেছে, দীর্ঘদিন সেটির কোনো সংস্কার করা হয়নি।
ঈদে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোকঈদের মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোবাবর (২২ মার্চ) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।