স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি(১১) নিখোঁজ ছিল। অবশেষে খুঁজে পাওয়া গেছে তাকে। তবে সে আর বেঁচে নেই। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ-খবরের পর ঢাকা সিএম এইচ হাসপাতালে তার পোড়া মরদেহের সন্ধান পেয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ। এর আগে বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদেহ শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।
রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর জীবিত নেই। তাঁর বাবা নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেছেন। রাইসা মনি তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তাঁর বড় বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তাঁর পরিবারে শোকের মাতম চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাইসা মনির চাচা ইমদাদুল শেখ বলেন, রাইসা মনির মরদেহ সিএমএইচ থেকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে আজই গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের নিয়ে যাওয়া হবে। এখানেই তাঁকে দাফন করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে