স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা আজ বাদ এশা ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
২০০৮ সালের ১৩ জুলাই থেকে ১২ জানুয়ারি ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন।
সালাউদ্দীন আহমেদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন সালাউদ্দীন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন এই আইনজীবী। ১৯৮০ থেকে ‘৮৩ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ছিলেন।
১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করার পর সালাউদ্দীন আহমদ ১৯৮০ সালে আইন পেশায় যুক্ত হন। ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তিনি ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। সালাউদ্দীন আহমেদ ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে