স্ট্রিম প্রতিবেদক

অবশেষে প্রাতিষ্ঠানিক রূপ পেল বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ আনুষ্ঠানিকভাবে এই সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দিনটিকে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার পথে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপিত হলো। এই সচিবালয় আইন করার জন্য বিগত দুই-তিন দশক যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করা হলেও আগে তা সম্ভব হয়নি।’
অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা আগে সব সময় শুনতেন যে অধস্তন আদালত বা ট্রায়াল কোর্টগুলোতে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা, বিশেষ করে আইনমন্ত্রীরা খবরদারি করতেন। কে জামিন পাবেন, কী রায় হবে, কোন মামলা আগে শুনানি হবে, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি—সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর এই রাজনৈতিক প্রভাব থাকবে না। এটি আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।’ এই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট তার দীর্ঘ প্রতীক্ষিত আর্থিক স্বাধীনতাও অর্জন করল বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে নতুন এই যাত্রায় বিচার বিভাগের ক্ষমতা ও দায়বদ্ধতার ওপর জোর দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২৬ বছরের দীর্ঘ যাত্রার পর এই প্রাপ্তিকে ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সাংবিধানিক ক্ষমতা, বিচারকার্য ও বিচার ব্যবস্থা পরিচালনা করা—সবকিছু এখন সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীভূত হয়ে গেল। আজকে এই শুভ সূচনা হলো। দুটি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং এই কার্যক্রম এখন প্রতিদিন চলমান থাকবে।’
প্রধান বিচারপতি আগামীতে নির্বাচিত সরকার ও সব অংশীজনের (স্টেকহোল্ডার) প্রতি এই সচিবালয়, আইনের শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতা অটুট রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি মাসদার হোসেন মামলার রায়ের মূল স্পিরিট বা চেতনা হলেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিচার বিভাগ পৃথকীকরণ নীতিগতভাবে হলেও প্রশাসনিক ও আর্থিকভাবে তা আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল ছিল। গত বছরের (২০২৪) ২৭ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠনের পূর্ণাঙ্গ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠান। এরই ধারাবাহিকতায় গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করে, যা আজ বাস্তবিক রূপ পেল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে