স্ট্রিম সংবাদদাতা

ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ হাসান মাহিদ (১৯) কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের ছেলে। পরিবারসহ তিনি ফেনী শহরে ভাড়া বাসায় থাকতেন। আর আহত কিশোরের নাম ইরফান (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে মাসুদকে কয়েকজন কিশোর ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে মাসুদ ও ইরফানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আর ইরফানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাসুদের বাবা মো. নয়ন বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে বরফকলে কাজ করত। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কাজে যায়নি। শুক্রবার টমটম নিয়ে বের হয়। পরে খবর পাই তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। এসে দেখি ছেলে আর বেঁচে নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের ছোট ভাইয়ের স্থানীয় কয়েকজন কিশোরের নাম উল্লেখ করে অভিযোগ করেন, ওই কিশোররা তার ভাইকে হত্যা করেছে। এর আগেও একবার তারা মাসুদের মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল মোহছেন সুজন বলেন, মাসুদকে হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর বাম কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর ইরফানের বাম কান ও মুখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বিস্তারিত পরে জানানো হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে