নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাগলা কুকুরের কামড়ে ঈদের আনন্দ মাটিফরিদপুরের সদরপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) বেলা ১১টার পর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলেন।
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ১৫ থেকে ২০টি বাড়িঘর।
শৈলকুপায় ভিজিএফের কার্ড নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ দেশে ১৭ বাংলাদেশি আহত, উদ্বিগ্ন স্বজনেরাআহতদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া স্ট্রিমকে বলেন, ‘আমরা ৫টা মাধ্যমে সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে আবগত থাকছি।
মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত, আহত ৫লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫ জন ঢামেকেরাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধের তৃতীয় দিনে কী কী হলো, কতদিন চলবেইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধের তৃতীয় দিনে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুবাই থেকে সাইপ্রাস পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।
বাসায় ফিরে বিছানায় পিস্তল, শিশুপুত্রের গুলিতে আহত এসআইদায়িত্বপালন শেষে বাসায় ফিরে নিজের নামে ইস্যু করা পিস্তল রেখেছিলেন বিছানায়। শিশুপুত্র সেই পিস্তল নিয়ে খেলার সময় গুলি বেরিয়ে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাটোর পুলিশ-লাইন্সে এই দুর্ঘটনা ঘটে।
মসজিদের তহবিল নিয়ে বিরোধ, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিকহবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদ তহবিলের হিসাব নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ওই সংঘর্ষ হয়।
কক্সবাজারে গ্যাস স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ১০, পুড়ল বাড়ি-গাড়িকক্সবাজার শহরের কলাতলী এলাকায় নতুন স্থাপিত একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। পুড়েছে আশপাশের অন্তত ১০টি বাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ।