ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে সোনাগাজীর পিআইও ও তাঁর সহকারী আটকফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তাঁর অফিস সহকারী আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফেনীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে আইয়ুব নবী তারেক (২৬) নামে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এই হত্যাকাণ্ড হয়। তারেক ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ফেনীর আলোচিত জুলাইযোদ্ধাকে পিটুনি, অভিযোগ বিএনপির দিকেত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরদিন ফেনীতে সায়েম উদ্দিন নামে এক তরুণকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার দাগনভূঞা উপজেলার কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা হয়।
ফেনীতে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে হামলার অভিযোগফেনীর সোনাগাজীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ও বগাদানা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
জামায়াত নেতার বক্তব্যে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা আবদুল আউয়ালের, থানায় জিডিপ্রতিদ্বন্দ্বী জামায়াতের নির্বাচনী জনসভায় দলটির এক নেতার বক্তব্যে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
স্বীকৃত ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজস্বীকৃত ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে শোকজ করেছেন ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা।
ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় টমটমচালক নিহতফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
ফেনী-৩ আসন‘হিসাব’ পাল্টে দিতে পারেন আ.লীগের নীরব ভোটাররাফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে ফেনী-৩ আসনেই সবচেয়ে বেশি ভোটার। এখানে মূল লড়াই হচ্ছে ত্রিমুখী—বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টু, জামায়াতে ইসলামীর ফখরুদ্দিন মানিক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুদ্দিন শিফনের মধ্যে।
ফেনীতে তরুণ ভোটারই এমপি নির্বাচনে ‘গেম চেঞ্জার’তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বিশাল তরুণ জনগোষ্ঠীই আসন্ন জাতীয় নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের ফলাফল নির্ধারণে ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখবে।
ফেনী-২প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত উন্নয়ন চান ফেনীবাসীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে নির্বাচনি আমেজ তুঙ্গে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সভা-সমাবেশ, উঠান বৈঠক আর জনসেবার নানা অঙ্গীকারে মুখর এখন ফেনী সদর।
ফেনী-১ভারত থেকে আসা বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার ‘নিশ্চয়তা’ চান ভোটাররাবারবার বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদ ফেনীর উত্তরাঞ্চলীয় তিন উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ভোটারদের প্রধান দাবি, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, এবার প্রার্থীদের কাছ থেকে বাস্তবায়নের ‘নিশ্চয়ত
তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন, ভোটের হিসাব বুঝে ঘরে ফিরবেন: তারেক রহমাননির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নামাজ শেষে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। একদম ভোটের হিসাবনিকাশ বুঝে ঘরে ফিরবেন।