স্ট্রিম প্রতিবেদক

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তাদের আইনানুগ কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, তা আমরা যাচাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। লাইসেন্স যারা পেয়েছেন, তারা এটির উপযুক্ত ছিলেন কিনা, তাও দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ অস্ত্রের লাইসেন্স পেলে তা বাতিল করা হবে।
সালাহউদ্দিন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু সুবিধাবাদী গ্রুপ নিরীহ ও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে মামলায় জড়িয়েছে। পুলিশ বিভাগকে এসব পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে। পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, সেই কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও রয়েছে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের নতুন করে নিয়োগ দেওয়া হবে কিনা– প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ আকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিল। কি কারণে ফাইলটি অনুমোদন হয়নি, জানি না। তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে