স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
ভারত পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রগুলো খুলে দেবেপ্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মান ও সমমর্যাদাবোধের ভিত্তিতে আমাদের সম্পর্ক বহাল থাকবে।
গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত বিষয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের মামলা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ও অংশ নিয়েছে, তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে– এই অঙ্গীকার আমরা করেছি।
ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রীজনগণের দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করতে সরকার নিরন্তর কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ডআগের তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত তদন্ত কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রীমামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ সিটির নবনিযুক্ত প্রশাসকদের সাক্ষাৎস্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকেরা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রীবিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তাদের আইনানুগ কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।
পুলিশের শীর্ষপর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশের শীর্ষপর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রীত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মার্চের ১২ তারিখ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাষ্ট্র মেরামতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।