স্ট্রিম প্রতিবেদক

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো—ছাঁটাইকৃত চারজন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা, আগামী জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানের সকল শ্রমিকের চাকুরির নিয়োগপত্র প্রদান করা, ৩১ মার্চের মধ্যে সকল শ্রমিককে ন্যূনতম ১০ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান এবং ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে ২০২৬ সালের মজুরি গেজেট বাস্তবায়ন করা।
বৈঠকে মালিকক্ষের প্রতিনিধিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর সাব্বির এবং শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক ইমরান। এছাড়া সরকারি প্রতিনিধি হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মো. শাহাবুদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।
শ্রমিকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সন্ধ্যায় ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের নেতৃত্বে বরিশালে বিজয় মিছিল বের করা হয়। শ্রমিক নেতৃবৃন্দ এই বিজয়কে সাধারণ শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রাম ও ঐক্যের জয় হিসেবে অভিহিত করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৪ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৪ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (৪২) মারা গেছেন। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানি ডুবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
৬ ঘণ্টা আগে