স্ট্রিম প্রতিবেদক

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় জড়ো হন হাজারো শিক্ষার্থী। তাঁদের ওপর পুলিশের লাঠিচার্জে ৭০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসূত্রে ইউএনবি জানিয়েছে, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আহত অবস্থায় মেডিকেলে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ৭০ জনের মতো শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।
মঙ্গলবার (২২ জুলাই) আন্দোলনকারীরা একপর্যায়ে সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আহত ব্যক্তিদের একজন লালবাগ মডেল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘পুলিশ আমাকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়েছে। হেঁটে হাসপাতালে যাওয়ার অবস্থা নেই আমার।’
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করায় দুপুরের পর থেকে সচিবালয়ের দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সচিবালয়ের মূল সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুরুতে সচিবালয় সড়ক থেকে সরে শিক্ষার্থীরা গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেটের সামনে অবস্থান করলেও পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। বর্তমানে এ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে