স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ওবায়দুর রহমান জানান, দীর্ঘদিন বিরোধে জড়িত দুপক্ষকে একই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে সংঘর্ষ হয়। নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু। সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর দেখা হয়।
বিয়েতে প্রতিপক্ষকে দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন জিতু। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে