মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি, আহত ৫ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এই ঘটনা ঘটে৷
বিএনপি জোটের প্রার্থীকে ৩৮ হাজার ভোটে হারালেন রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারি হিসাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলা
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট: জোনায়েদ সাকিনানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২সরাইল-আশুগঞ্জে উন্নয়নের হাতছানি, বড় চ্যালেঞ্জ ‘গ্রাম্য দাঙ্গা’ নিয়ন্ত্রণদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানা, নৌবন্দর আর ধানের বিশাল মোকাম নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন। অপার সম্ভাবনা থাকলেও এ অঞ্চলের ভোটারদের দীর্ঘদিনের অভিযোগ—কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত এই জনপদ।
ব্রাহ্মণবাড়িয়া-৪মাদক ও চোরাচালানমুক্ত জনপদ চান ভোটাররা, বন্দর ও খাল উদ্ধারের দাবিআখাউড়া স্থলবন্দরটি এ অঞ্চলের অর্থনীতির প্রাণ হলেও সিন্ডিকেটের কারণে সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি এক প্রকার ‘অবরুদ্ধ’ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আখাউড়া পৌরসভার সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের নিয়ন্ত্রণে ছিল এই বন্দরটি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ঢাকার কাছে থেকেও দূরে বাঞ্ছারামপুর, সেতু নির্মাণের গ্যারান্টি চান ভোটাররাব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত বাঞ্ছারামপুর উপজেলা। দীর্ঘ সড়ক পথের বিড়ম্বনায় এই জনপদের মানুষ দৈনন্দিন প্রয়োজনে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও নরসিংদীমুখী হন।
ব্রাহ্মণবাড়িয়া-৩মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ট্রেন চান ভোটাররাব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই আসনের ভোটারদের অভিযোগ দীর্ঘদিনের। ৩০ লাখেরও বেশি জনসংখ্যার ব্রাহ্মণবাড়িয়ায় নেই সরকারি মেডিকেল কলেজ। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন ভার্তি থাকেন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী।
রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় বিএনপির কমিটি স্থগিতব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিস্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।
ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ পড়ার আহ্বান তারেক রহমানেরনির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে সরাসরি ভোটকেন্দ্রের সামনে চলে যাবেন। ষড়যন্ত্র রুখতে সেখানে গিয়েই ফজরের নামাজ পড়ার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ ইসিরব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহতব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।