স্ট্রিম প্রতিবেদক

নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারুরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন— ভ্যানচালক মোজাম্মেল হক (৪০) ও যাত্রী আখতার হোসেন (৪৮)। তাদের বাড়ি জেলার সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে। খবর ইউএনবির।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বগুড়া থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পাবনা সীমান্ত থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে