রমজান শুরুর পর থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলমুসলিমদের পবিত্র মাস রমজান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর থেকে ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (২২ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এ দাবি করে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির।
আল-আকসায় জুমা আদায়ে ইসরায়েলের কঠোর বিধিনিষেধঅধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমা আদায়ে ফিলিস্তিনিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল।
আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল, উত্তেজনাপবিত্র রমজান শুরুর আগেই মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন ইসরায়েলেরফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বড় অঞ্চলগুলোকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এ সিদ্ধান্তে অঞ্চলটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশমধ্যপ্রাচ্য ও এশিয়ার ৯টি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার জন্য ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশগুলো বোমায় বিধ্বস্ত ফিলিস্তিনের ছিটমহলটিতে ‘স্থায়ী যুদ্ধবিরতি’র নিশ্চিতেও জোর দিয়েছে।
গাজার শাসন দেখভালে ‘শান্তি বোর্ডে’ ব্লেয়ার-রুবিওসহ যারা আছেনফিলিস্তিনের গাজায় শান্তি ফেরানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘টেকনোক্র্যাট’ প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল: সোমালিয়াসোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। তিনি এই কথিত পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।
গাজায় নতুন বছর: প্রাণ ফিরবে কিগাজায় দুর্ভিক্ষ, যুদ্ধ আর ক্ষুধার মধ্যে কেটে গেছে আরেকটি বছর। নতুন বছর এলেও সেখানে কোনো নতুনত্ব আসেনি। আল জাজিরার সাংবাদিক মারাম হুমাইদের চোখে গাজায় ক্ষুধা, ক্ষতি আর নিরবচ্ছিন্ন কষ্টে কাটানো এক বছর।
ইসরায়েলের নতুন পদেক্ষেপে গাজার পরিস্থিতি আরও অবনতির শঙ্কাফিলিস্তিন ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা ৩৭টি বেসরকারি সংস্থার (এনজিও) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এতে করে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের নিন্দা ইউরোপ ও কানাডারঅধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের একাধিক দেশ ও কানাডা। ব্রিটেন, কানাডা, ডেনমার্ক ও ফ্রান্সসহ মোট ১৪টি দেশ এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানায়। দেশগুলো বলেছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত অবৈধ।
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার, কয়েক ঘণ্টা পর মুক্তিযুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে আটক করে সিটি অব লন্ডন পুলিশ। খবর রয়টার্স
ইসরায়েলের লঙ্ঘনে গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাচ্ছে: কাতারের প্রধানমন্ত্রীকাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করেছেন, গাজায় ইসরায়েলের প্রতিদিনের যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো শান্তিচুক্তি প্রক্রিয়াকে বিপদের মুখে ফেলছে। তিনি দ্রুত চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এতে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।