স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে সম্ভাব্য শান্তি প্রস্তাবের খসড়া পাঠিয়েছে পাকিস্তান। এই প্রস্তাবের প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাব নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে রাতভর কথা বলেছেন।
ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরান এই প্রস্তাব পর্যালোচনা করছে। তবে তারা কোনো সময়সীমা মেনে নেওয়ার পক্ষে নয়। অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। দুই ধাপের এই চুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিকে কুয়ায় পড়ে একই পরিবারের ৯ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি খোলা কুয়ায় পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ৬ জনই শিশু।
১ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করেছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি অবমুক্ত করতে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি তা একদিন বাড়িয়ে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) পর্যন্ত করেছেন। খবর বার্তাসংস্থা এপির।
৯ ঘণ্টা আগে