leadT1ad

ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২: ০২
রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল। পরে সেখান থেকে তাঁদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

Ad 300x250

সংবাদমাধ্যমে আরও বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে।

আল–জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে গতকাল রাতের পর আজ সোমবার সকালেও তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এ ছাড়া হাইফায় নতুন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা সেখানেও কাজ করছেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ৬ শিশু নিহত

রোববার দিবাগত রাতে ইরানের তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো হামলায় ছয় শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদসংস্থা ফার্স নিউজ এজেন্সি।

সংবাদসংস্থাটি জানায়, নিহত ছয় শিশুর মধ্যে চারজন মেয়ে, দুজন ছেলে। তাদের সবার বয়স ১০ বছরের নিচে। এই হামলায় মোট ১৩ জন নিহত হয়।

Ad 300x250Ad 300x250
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad