স্ট্রিম ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও সংবাদমাধ্যমকে মাজিদ খাদেমিকে হত্যার কথা জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র জানানো পরে ইরান তা নিশ্চিত করত। তবে এবার ইরানই আগে মাজিদ খাদেমির নিহত হওয়ার কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে তিনি নিহত হয়েছেন। তাঁকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি।
পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দাপ্রধানে দায়িত্ব নেন মাজিদ খাদেমি। গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় নিহত হন মোহাম্মদ কাজেমি।
আইডিএফ জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহতের ঘটনা ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা।

.png)
.png)

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিকে কুয়ায় পড়ে একই পরিবারের ৯ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি খোলা কুয়ায় পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ৬ জনই শিশু।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে সম্ভাব্য শান্তি প্রস্তাবের খসড়া পাঠিয়েছে পাকিস্তান। এই প্রস্তাবের প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি অবমুক্ত করতে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি তা একদিন বাড়িয়ে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) পর্যন্ত করেছেন। খবর বার্তাসংস্থা এপির।
১১ ঘণ্টা আগে