ফেসবুকে দুর্নীতি নিয়ে পোস্ট
স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটিতে সরকারি স্থাপনার কাজের ত্রুটি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় স্থানীয় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. সেলিমের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি।
অভিযুক্ত সেলিম সদর থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। ঠিকাদারির পাশাপাশি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ফোন করে সেলিম হুমকি দিয়েছেন উল্লেখ করে জিডিতে বলা হয়েছে, ফোন করে মো. সেলিম ফেসবুকের স্ট্যাটাসে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান সংশ্লিষ্ট কাজ নিয়ে কেন লিখেছি, তা জানতে চান।
সৈকত রঞ্জন বলেছেন, একপর্যায়ে বিএনপি নেতা সেলিম ঢাকায় নিজ বাসায় নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির পরিণতির কথা স্মরণ করিয়ে দেন এবং এ বিষয়ে ওসি-এসপির কাছে বিচার দিয়েও কোনো লাভ হবে না বলেন। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগ অস্বীকার করে সেলিম বলেন, ‘ফেসবুকে যে কাজ নিয়ে পোস্ট দিয়েছেন, সেখানে আমারও একটি শেয়ার আছে। এজন্য আমি ফোন দিয়ে উনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। হয়ত কিছু তর্কবিতর্ক হয়েছে, রাগান্বিত হয়ে কথা বলেছি। কিন্তু কোনো হুমকি দিইনি।’
বৃহস্পতিবার ফেসবুকে সৈকত রঞ্জন জেলা সদরের ফিসারিঘাট এলাকায় পর্যটকদের জন্য নির্মাণাধীন একটি সরকারি স্থাপনায় ফাটলের বিষয়টি তুলে ধরেন। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পর্যটকদের বিশ্রামের জন্য এটি নির্মাণ করা হচ্ছে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, প্রতিদিন অনেকেই অনেক বিষয়ে অভিযোগ দিয়ে থাকেন। থানায় গিয়ে দেখে বলা সম্ভব হবে।

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৩৩ মিনিট আগে
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
১ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে