স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক সব উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। আইনজীবী নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
দেশে হঠাৎ করে বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামের মতো টিকাদানব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ‘বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক’ কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে এর সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে নোটিশে।
উপদেষ্টারা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আদালতে না গিয়ে সরাসরি সরকারের সংশ্লিষ্ট সচিবদের কাছে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ পাঠানোর কারণ ব্যাখ্যা করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘এটি মূলত নির্বাহী বিভাগের কাজ এবং প্রথম ধাপে তাদেরই পদক্ষেপ নেওয়া উচিত। কাউকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে নির্বাহী বিভাগই দায়িত্বপ্রাপ্ত। আদালত পরে আসে—যখন কোনো আবেদন করা হয় এবং দুই পক্ষ শুনে আদেশ দেয়।’
সংশ্লিষ্টদের দেশত্যাগ ঠেকাতেই নির্বাহী বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাহী বিভাগকে জানিয়েছি, যাতে এই ব্যবস্থার সঙ্গে জড়িতরা দেশ থেকে পালাতে না পারে।’
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি নাহলে আদালতে রিট পিটিশন করবেন বলে জানান তিনি।

.png)
.png)

আসন্ন পহেলা বৈশাখে শালীন ও ‘শিরকমুক্ত’ সাংস্কৃতিক র্যালির আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
১৬ মিনিট আগে
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে এ নির্দেশ দেন বিচারক।
২৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রী সংরক্ষণ ও চট্টগ্রাম-২ এবং ৪ আসনের ফলাফল ঘোষণায় আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩৩ মিনিট আগে
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের প্রতারণা রোধে সরকার সাতটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে