হামের টিকাদান শুরু রোবাবার, তিন ধাপে পরিকল্পনার পরামর্শমার্চ মাসেই সারা দেশে হামে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত ছাড়িয়েছে সাত শর বেশি। হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকটে দিশাহারা রোগীর স্বজনেরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামের আকস্মিক প্রকোপ কেন আর কী করা যায়হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। একজন আক্রান্ত হলে তার থেকে খুব সহজেই ১২-১৮ জনের মাঝে এটি ছড়িয়ে পড়তে পারে। হাম মূলত শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমকে আক্রমণ করে শরীরে ছড়িয়ে পড়ে। ভাইরাসের আক্রমণে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন সেকেন্ডারি সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
হামের প্রাদুর্ভাব কি প্রশাসনিক ব্যর্থতাবাংলাদেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। টিকাদানের হার কমে যাওয়া, টিকার সংকট এবং প্রশাসনিক দুর্বলতার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। কেন হঠাৎ এই সংকট তৈরি হলো, বাস্তব তথ্য কী বলছে এবং এখন কী করণীয়— জানব স্ট্রিম এক্সপ্লেইনারে।
হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার: স্বাস্থ্যমন্ত্রীদেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
রামেকে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুর কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ!বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। এ বছর অন্তত ৩৮ জন শিশু হাম ও এর জটিলতায় মারা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। শুধু মার্চ মাসেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে
সংক্রামক ব্যাধি হাসপাতালহামের প্রকোপ: শয্যা সংকটে চিকিৎসা মেঝেতেওবিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া হয় রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই হাসপাতাল ১০০ শয্যার। বর্তমানে হামে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি ৭২ জন।
চাঁপাইনবাবগঞ্জে হাম আক্রান্ত শিশুর বেশির ভাগই নেয়নি টিকাচাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত তিন মাসে প্রায় ৩০০ শিশুর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৯ মাসের অধিক বয়সি শিশুর বেশিরভাগই হামের টিক নেয়নি বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রেজাউল করিম।
রামেক হাসপাতালে শিশুদের মৃত্যুতে ‘দুঃখ প্রকাশ’ স্বাস্থ্য সচিবের, আরও দুজনের মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য অপেক্ষায় থাকতে থাকতে শিশুদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে রামেক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুঃখ প্রকাশসহ কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।
হাম এত বাড়ল কেন?আজকের পর্বে আলোচলায় আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন ও প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
বাড়ছে হামের রোগী, শিশু মৃত্যুতে রেকর্ডবাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হামে আক্রান্ত শিশুদের। হামে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে মার্চ মাসেই মারা গেছে ৩২ শিশু।
হাম আবিষ্কারের গল্প ও তার বারবার ফিরে আসাপৃথিবীর ইতিহাসে সংক্রামক ব্যাধির সঙ্গে মানুষের লড়াই অনেক পুরোনো। বিভিন্ন যুগে নানা রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এসব রোগে প্রাণহানি ঘটেছে কোটি কোটি মানুষের। চতুর্দশ শতাব্দীতে ‘ব্ল্যাক ডেথ’ বা প্লেগ রোগে ইউরোপের বিপুল সংখ্যক মানুষ মারা যায়। এরপর গুটিবসন্ত, কলেরা ও স্প্যানিশ ফ্লু পৃথিবীতে ব্যাপক ধ্বং