স্ট্রিম প্রতিবেদক

শিশুদের হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য সেবা বিভাগের উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মোহাম্মদ মাহমুদুল হাসান স্ট্রিমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) স্থগিত বা বাতিল করা হয়েছে।
বর্তমানে সারা দেশেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে প্রায় চার হাজার হাম রোগী পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় আড়াই হাজার রোগী এখনও চিকিৎসাধীন। অধিদপ্তরের হিসাবে সন্দেহভাজনসহ এ রোগ নিয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে।
গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, রোববার সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ ও জলাভূমিতে সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মিতি রানী দাস (৩৯)। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে