স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত তিন দিনে জেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেডিকেটেড হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসিন (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার বাসিন্দা নাসিরের মেয়ে। এর আগের দিন একই উপজেলার সাত মাস বয়সী শিশু হিরামণির মৃত্যু হয়। এছাড়া গত মঙ্গলবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ৯ মাস বয়সী বেবী নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম। তিনি জানান, মারা যাওয়া শিশুরা হামের পাশাপাশি অন্যান্য রোগেও ভুগছিল। একজন নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত ছিল। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে রোগীর প্রচণ্ড ভিড় দেখা গেছে। সেখানে বর্তমানে ৪২ জন শিশু এবং কক্সবাজার জেনারেল হাসপাতালে আরও ৫ শিশু ভর্তি রয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিন ঞো জানান, রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার পৌরসভা, মহেশখালী, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার শিশু বেশি।
এদিকে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। হাম সম্পর্কে ঘরে ঘরে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর। তিনি জানান, ‘হাম প্রতিরোধে ৯ ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দেওয়া হয়। জেলার প্রায় ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং পর্যাপ্ত টিকাও মজুত রয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ ও জলাভূমিতে সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মিতি রানী দাস (৩৯)। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে