স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত তিন মাসে প্রায় ৩০০ শিশুর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৯ মাসের অধিক বয়সি শিশুর বেশিরভাগই হামের টিক নেয়নি বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রেজাউল করিম।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত ১২টা থেকে আগের ২৪ ঘণ্টায় তারা ভর্তি হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ৭৪ শিশু। তাদের মধ্যে সোমবার রাত ১২টার আগের ২৪ ঘণ্টায় ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ভর্তি থাকা ১৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রেজাউল করিম বলেন, শিশুদের হামের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সের পর। কিন্তু এর চেয়েও কম বয়সি শিশুরাও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে হাম উপসর্গ নিয়ে ৯ মাসের বেশি বয়সি যে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশি ভাগই টিকা নেয়নি।
গত তিন মাসে হামের উপসর্গ দিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৯৩ শিশু। তাদের মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসক রেজাউল করিম বলেন, স্বল্প জনবল নিয়ে এত শিশু রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসা দিতে। তবে কিছু শিশুকে জটিল অবস্থাতেই পাচ্ছেন তারা। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসক ও নার্স সংকটের কারণে আমাদের প্রচণ্ড হিমশিম খেতে হচ্ছে। এরপরও বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে আমরা চিকিৎসা অব্যাহত রেখেছি। সংক্রমণ রোধে পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।’
জেলায় হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, ‘আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করছেন। তাদের ভ্যাকসিনের আওতায় আনছেন। এটি একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ ও জলাভূমিতে সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মিতি রানী দাস (৩৯)। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে